শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মানিকগঞ্জে ১৫ দোকানে চুরি, গ্রেফতার ৪

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
মানিকগঞ্জে ১৫ দোকানে চুরি, গ্রেফতার ৪

মানিকগঞ্জ শহর ও পৌর এলাকার বিভিন্ন এলাকায় ১৫টি দোকানের সাটার ভেঙে নগদ অর্থ ও জিনিসপত্র চুরি করা হয়। বুধবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে সরেজমিনে ভূক্তভোগী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।

ভুক্তভোগী ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার রাতে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। পরে গভীর রাতে জেলা শহরের প্রধান সড়ক শহীদ রফিক সড়কের পাশে (মানিকগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয় সংলগ্ন) অবস্থিত সিটি ড্রাগ হাউজ, সবুজ ফার্মেসি, মায়ের দোয়া স্টেশনারি, দেশ লাইব্রেরি, স্যামসং মুঠোফোনের শোরুমে হানা দেয় চোরেরা। এ সময় দোকানের ফটকের শাটার ভেঙে সিটি ড্রাগ হাউজ থেকে ৩ হাজার টাকা, সবুজ ফার্মেসি থেকে ১৬ হাজার টাকা এবং দেশ লাইব্রেরি থেকে ৩ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

এক রাতে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এই গণচুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। ভূক্তভোগী ব্যবসায়ীরা বলেন, শহরে চুরির ঘটনাস্থলের এক পাশে সদর থানা এবং অপর পাশে শহর পুলিশ ফাঁড়ি। এক রাতে এতোগুলো দোকানে ‍চুরির ঘটনা পুলিশের দায়িত্বহীনতার কারণেই ঘটেছে। তাঁরা অভিযোগ করে বলেন, শহর ফাঁড়ির পুলিশের দায়িত্ব পালনে অনীহা রয়েছে।

মানিকগঞ্জ টাউন পুলিশ ফাঁড়ির পরিদর্শক মজিবর রহমান বলেন, ‘আমরা নিয়মিত শহরে টহল দিয়ে আসছি। একই রাতে এসব চুরির  ঘটনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ সরকার বলেন, চুরি হওয়া অর্থ ও মালামালের পরিমাণ অল্প হলেও এতোগুলো দোকানে চুরির বিষয়টি দুঃখজনক। কয়েকটি দোকানে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। দ্রুত সময়ের মধ্যেই চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

এমি/দীপ্ত