শিরোনাম
মদিনায় পাঁচটি ড্রোন ভূপাতিতের দাবি জোটের গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা ইউল্যাব শিক্ষার্থী শাহানার সুচিকিৎসার জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা খাদ্য ব্যবসায় বাধ্যতামূলক হলো নিবন্ধন ও লাইসেন্স ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩ কোনো ‘দালাল’ মিডিয়া আমাকে থামাতে পারবে না: ইশরাক সব ধর্মের মানুষের সমান নাগরিক সুবিধা নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির বৃহস্পতিবার খুলনা-বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
দীপ্ত নিউজ
শিক্ষা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্ক
প্রকাশ:
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের (সরকারি স্কুল করা) দাবিতে বাংলাদেশ শিক্ষক সমিতির অবস্থান কর্মসূচি থেকে সরকারকে আল্টিমেটাম দেওয়া হয়েছে।

আন্দোলনে থাকা শিক্ষকরা বলছেন, বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেল ৫টার মধ্যেই তাদের দাবি আদায় না হলে শুক্রবার সকাল থেকে লাগাতার আন্দোলন চলবে।

জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচিতে এই ঘোষণা দেন বাংলাদেশ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ।

তিনি বলেন, ‘আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন রাখছি মাধ্যমিক শিক্ষকদের জাতীয়করণ করার জন্য।

কর্মসূচিতে সংগঠনের জেলা, উপজেলা কমিটির নেতারা উপস্থিত আছেন।‘

‘প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী কিংবা সরকারের নির্ধারিত প্রতিনিধি যদি আজ বিকেল পাঁচটার মধ্যে এসে আমাদের দাবির সঙ্গে এক মত পোষণ না করেন, তবে আমরা দাবি আদায়ের লাগাতার কর্মসূচি গ্রহণ করব।’

পূর্ণিমা/ দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।