শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাদক আনা-নেওয়া কাজে ব্যবহৃত পিকআপসহ এক মাদক ব্যবসায়ী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাদক আনা-নেওয়া কাজে ব্যবহৃত পিকআপসহ এক মাদক ব্যবসায়ী আটক
আটক মাদক ব্যবসায়ী আওলাদ হোসেন

আশুলিয়া থেকে ৪০.৫ কেজি গাজা ও মাদক আনা–নেওয়া কাজে ব্যবহৃত পিকআপসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব–৪ এর সদস্যরা। পরে আটক মাদক ব্যবসায়ীর নামে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়।

শনিবার (২০ মে) সকালে র‌্যাব–৪ এর সিপিসি ২ এর নবীনগর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায় সংস্থাটি।

সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সংস্থাটি আরও জানায়, আটক মাদক ব্যবসায়ী আওলাদ হোসেন দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয় ৪০.৫ কেজি গাজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান।

পরে আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয় ওই মাদক ব্যবসায়ীকে।

এম এ হালিম