শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া যুক্তরাষ্ট্রের ‘সিলিকন ভ্যালি ব্যাংক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া যুক্তরাষ্ট্রের ‘সিলিকন ভ্যালি ব্যাংক’
সিলিকন ভ্যালি ব্যাংক

মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেউলিয়া হয়ে গেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি)। শুক্রবার (১০ মার্চ) স্থানীয় সময় সকালে এমনটি ঘটে। যুক্তরাষ্ট্রের আর্থিক প্রতিষ্ঠানে ব্যর্থতার ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ঘটনা এটি।

এমন পরিস্থিতি দেশটির ব্যাংকিং খাতে দ্বিতীয় বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা এপির খবরে বলা হয়েছে, নিউইয়র্কের নিউ স্টক এক্সচেঞ্জে এসভিবি ফিন্যান্সিয়াল গ্রুপ তাদের শেয়ার বাড়িয়েছে। এর আগে ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তাদের প্রিমার্কেট ট্রেডিং বন্ধ করে দেন।

শুক্রবার (১০ মার্চ) ব্যাংকের পরিচালনা কমিটির সদস্যরা দেশজুড়ে এসভিপির সমস্ত শাখা বন্ধের নির্দেশ দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি।

বুধবার (৮ মার্চ) আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক হিসেবে স্বীকৃত। কিন্তু মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে একদম দেউলিয়া হয়ে পড়েছে এসভিবি।

ব্যাংকটির এই অবস্থার মূল কারণ গুজব। বুধবার হঠাৎ চাউর হয়ে যায়, গুরুতর আর্থিক ঘাটতিতে ভুগছে সিলিকন ভ্যালি ব্যাংক। ঘাটতির পরিমাণ এতটাই যে, ব্যাংকের ব্যালান্স শিটের কিনারা করতেই প্রয়োজন অন্তত ২২৫ কোটি ডলার।

ব্যাংক দেউলিয়া হলেও আগামী সোমবার (১৩ মার্চ) সকাল নাগাদ বিমা করা আমানতকারীরা তাদের অর্থ ফেরত পাবেন। এ তথ্য জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারককারী সরকারি সংস্থা এফডিআইসি। তারা আরও জানায়, বিমাহীন আমানতকারীদের আগামী সপ্তাহের মধ্যে লভ্যাংশ দেওয়া হবে।

 

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।