দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইজিপির নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে আইজিপির নির্দেশ
পুলিশ হেডকোয়ার্টার্স সভা

একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি)সকালে আইজিপি পুলিশ হেডকোয়ার্টার্স থেকে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন। দেশের সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছাড়াও রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও অন্যান্য ইউনিটের প্রধানদের এই নির্দেশনা দেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে মনিটরিংয়ের নির্দেশনার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনারকেও নজরদারির আওতায় আনা এবং গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে ও গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

আইজিপি বলেন, অতীতের মতো এবারও দেশের সম্মানিত নাগরিকরা একুশে ফেব্রুয়ারি নির্বিঘ্নে নিরাপদে উদযাপন করতে পারবেন।

অনু/দীপ্ত