শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

মাঠে গড়াল ফেডারেশন কাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মাঠে গড়াল ফেডারেশন কাপ

 

মাঠে গড়াল ঘরোয়া ফুটবলের আরেক টুর্নামেন্ট ফেডারেশন কাপ।

উদ্বোধনী দিনে, দরিয়েলতন গোমেজের একমাত্র গোলে ফর্টিস এফসিকে হারিয়েছে বসুন্ধরা কিংস।

নি‌ষেধাজ্ঞা কা‌টি‌য়ে এ ম্যাচ দিয়ে মাঠে ফি‌রে‌ছেন বসুন্ধরা কিংসের গোলরক্ষক আনিসুর রহমান জিকো এবং ডি‌ফেন্ডা‌র তপু বর্মণ।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে, ম্যাচের ১১ মিনিটে গোল করেন বসুন্ধরার ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজ।

এদিকে, মুন্সিগঞ্জে দিনের আরেক ম্যাচে, বাংলাদেশ পুলিশের সাথে ২–২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাব।

 

এসএ/দীপ্ত নিউজ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।