শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মাগুরায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় ১০ ব্যবসা প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের জরিমানা
মাগুরা

মাগুরায় দোকানে মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে খাবার রাখার দায়ে ১০টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার ( ২৯ মার্চ ) দুপুরে শহরের ভায়না মোড়, ঢাকা রোড়ে বিভিন্ন ফলের দোকান ও হোটেলে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা কার্যালয়ের সহকারী পরিচালক মামুনুল হাসান ও জেলা বাজার বিপনন কর্মকর্তা আলমগীর হোসেন। এ সময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।

এ অভিযানে সান্তনা সুইট, রাতুল ফল ভান্ডার, আরিফ ফল ভান্ডার, সান্তনা হোটেল এন্ড রেস্টুরেন্ট, মাহাবুব ফল ভান্ডার, সজল ফল ভান্ডার, আর আর এন্টারপ্রাইজ, কুন্ডু স্টোর, ফুড ইউসহ ১০টি প্রতিষ্ঠানকে মূল্য তালিকা না থাকা, দাম বেশি রাখা ও নোংরা পরিবেশে খাবার রাখার দায়ে বিভিন্ন ধারায় ২৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মাগুরা জেলা ভোক্তা অধিকার সংরক্ষনের সহকারী পরিচালক মামুনুল হাসান ও জেলা বাজার বিপনন কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, ভোক্তা সংরক্ষণ আইনে পবিত্র রমজান মাস জুড়েই নিত্য প্রয়োজনীয় পণ্য খাবারের হোটেল, ফলের দোকানে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আল/দীপ্ত