শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাওয়া এক্সপ্রেসওয়ে দুর্ঘটনায় নিহত ১

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে মালবাহী ট্রাকের ধাক্কায় হাফিজুর রহমান (৪০) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ছয়টায় সড়কে থেমে থাকা ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুর রহমানের বাড়ি সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাগড়া এলাকায়।

ফায়ার সার্ভিস ট্রাকের হেলপার আবুল কালামকে (৪৫) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী ও শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আবুল কালাম আজাদ জানান, সকাল ৬টার দিকে সড়কে থেমে থাকা একটি ট্রাককে পেছন থেকে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে দায়িত্বরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন।

ইএ/কায়সার হামিদ/দীপ্ত সংবাদ