শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মসজিদুল হারামে অসদাচারণ, ৪ হাজার মুসল্লি গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মসজিদুল হারামে অসদাচারণ, ৪ হাজার মুসল্লি গ্রেপ্তার
রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লিদের ভিড় বেড়েছে বহুকাংশে। ছবি: সংগৃহীত

অসদাচারণ ও নেতিবাচক কর্মের দায়ে মক্কা নগরীর মসজিদুল হারাম থেকে ৪ হাজারের বেশি মুসল্লিকে গ্রেপ্তার করেছে সৌদি আরব পুলিশ। রবিবার (৩১ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া ভুয়া অফার ও ওমরাহ করানোর নামে বিদেশিদের সঙ্গে প্রতারণার অভিযোগে ৩৫টি প্রতারক প্রতিষ্ঠান চিহ্নিত করে সেগুলো বন্ধ করে দিয়েছে সৌদি সরকার।

আরও পড়ুন: রমজানের তৃতীয় জুমায় মসজিদে মুসল্লিদের ঢল


মূলত পবিত্র রমজান মাসে মুসল্লিরা যাতে নির্বিঘ্নে ও যথাযথ নিরাপত্তার সঙ্গে ইবাদত করতে পারেন, সেটি নিশ্চিত করার জন্য সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং মসজিদ কর্তৃপক্ষের সমন্বিত প্রচেষ্টায় এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়েছে।


এদিকে রমজান মাসে মসজিদুল হারামে মুসল্লিদের ভিড় বেড়েছে বহুকাংশে। ভিড় কমাতে মন্ত্রণালয় মুসল্লিদের মসজিদের পরিবর্তে হোটেলের নামাজ কক্ষে ইবাদত করতে পরামর্শ দিয়েছে। বিশেষ করে পবিত্র রমজান মাসের শেষ দশ দিনে এই নির্দেশনা দেয়া হয়েছে। কারণ, এই সময় ভিড় আরও বাড়ে।