শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

মরক্কোর রক্ষণ ভেঙে দিয়ে ফাইনালে ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মরক্কোর রক্ষণ ভেঙে দিয়ে ফাইনালে ফ্রান্স

কাতার বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোকে ২-০ গোলে হারিয়েছে ফ্রান্স। ফলে ফাইনালে মেসিদের সামনে এমবাপেরা।

বাংলাদেশ সময় রাত ১টায় আল বায়েত স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ শুরু হয়। পুরো ম্যাচে দারুণভাবে বল দখলে নিয়ে খেলতে থাকে মরক্কো। কিন্তু আক্রমণভাগে গিয়েই যেন খেই হারিয়ে ফেলেন তাদের ফুটবলাররা।

কাতার বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচের ৭৯ মিনিটে কোলো মুয়ানির গোলে ব্যবধান ২-০ করে ফ্রান্স। এর আগে খেলা শুরুর ৫ মিনিটেই গোল খেলে বসে মরক্কো। গোলটি করেন থিও হার্নান্দেজে। ফলে এই বিশ্বকাপে প্রথমবারের মতো প্রতিপক্ষের ফুটবলারের কাছ থেকে গোল হজম করল আফ্রিকার দেশটি।