শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : আসিফ মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মনে হচ্ছে আমাকে দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে : আসিফ মাহমুদ

দায়িত্ব নিয়েই ব্যস্ত সময় পার করছেন যুব ও ক্রীড়া উপদেষ্টার আসিফ মাহমুদ। প্রায় প্রতিটি ফেডারেশনের সঙ্গে বৈঠকের পাশাপাশি নিয়মিত অবকাঠামো পরিদর্শনে যাচ্ছেন তিনি। এরই ধারাবাহিকতায় এবার অনেকটা হুট করেই বঙ্গবন্ধু স্টেডিয়াম এলাকায় দোকান পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে যুব ও ক্রীড়া উপদেষ্টা বেশ কয়েকটি দোকান ঘুরে দেখেন আসিফ মাহামুদ। স্টেডিয়ামের দোকানগুলোর প্রকৃত চিত্র পেতেই আকস্মিক পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনের বিষয়ে ফেসবুক ভেরিফায়েড পেজে দেয়া এক স্ট্যাটাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, মনে হচ্ছে, আমাকে এনে কেউ দুর্নীতির মহাসাগরে ছেড়ে দিয়েছে আজ এনএসসির অধীনে বঙ্গবন্ধু স্টেডিয়ামের দোকান পরিদর্শনে গিয়েছিলাম। ২০–২২ টাকা প্রতি বর্গফুট হিসেবে এনএসসির কাছে ভাড়া গেলেও সরেজমিনে গিয়ে জানতে পারলাম দোকানগুলো ১৭০ থেকে ২২০ টাকা প্রতি বর্গফুট করে ভাড়া দিচ্ছে। বিশাল অঙ্কের আর্থিক ক্ষতির শিকার হচ্ছে সরকার। অর্থাভাবে ফেডারেশন চলছে না, টুর্নামেন্ট হয় না, মাঠের সংস্কার হয় না। অথচ বছরের পর বছর এভাবেই হাজার হাজার কোটি টাকা চুরি গেছে।