শিরোনাম
দীপ্ত নিউজ
খেলা

মধ্যরাতেই হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা দিল বাফুফে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধ্যরাতেই হাতিরঝিলে ঋতুপর্ণাদের সংবর্ধনা দিল বাফুফে

প্রথমবারের মতো এএফসি এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছেন লাল–সবুজের মেয়েরা। গৌরবময় এই অর্জন উদ্‌যাপন করতে নারী দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

রবিবার (৬ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর প্রাণকেন্দ্র হাতিরঝিল আম্ফিথিয়েটারে এই সংবর্ধনা ও নগদ অর্থ দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালসহ আরও অনেকে। হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে বাঘিনীদের শুভেচ্ছা জানাতে মধ্যরাতেই ভিড় জমিয়েছিলেন ফুটবল প্রেমীরা।

এর আগে, রাত পৌনে ২টার দিকে এশিয়ান কাপ বাছাইয়ের সফল মিশন শেষে দেশে ফিরে বাংলাদেশ নারী ফুটবল দল।

আল

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।