শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ১০ এপ্রিল !

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ১০ এপ্রিল !

পবিত্র রমজান মাস শেষে উদযাপিত হবে মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এরই মধ্যে কোন তারিখে ঈদ পড়বে, সম্ভাব্য সেই তারিখ ঘোষণা করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে আগামী ১০ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর পালন করা হতে পারে বলে জানিয়েছে আমিরাতি অ্যাস্ট্রোনমি সোসাইটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান।

তিনি বলেন, এবার শাওয়াল মাসের প্রথম দিনটি পড়তে পারে ১০ এপ্রিলে। এর অর্থ হলো– মুসলমানরা এবার ৩০টি রোজা রাখবেন।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রবিবার (১৭ মার্চ) সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদন বলছে, ‘কাকতালীয়ভাবে’ শাওয়াল মাসের চাঁদের জন্ম আগামী ৮ এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের ঘটনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। মধ্যরাতের আগে অর্ধচন্দ্রের আবির্ভাব বোঝায় যে, এটি ইসলামিক বিশ্বের বেশিরভাগ অংশে পরের দিন সূর্যাস্তের পরে দৃশ্যমান হবে।

ঈদুল ফিতর গোটা মুলসলিম উম্মাহর কাছে একটি গুরুত্বপূর্ণ উৎসব। পুরো রমজান মাস আত্মশুদ্ধির পরই সবাই এ উৎসবে মেতে ওঠেন। ঈদের দিনে মুসলমানরা বিশেষ প্রার্থনার জন্য জড়ো হন, যা সালাত আল ঈদ নামে পরিচিত। মসজিদ, খোলা মাঠ বা বড় জামাতে অনুষ্ঠিত হয় এই সালাত আল ঈদ।

উল্লেখ্য, গত ১০ মার্চ রাতে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের পশ্চিম গগনে দেখা যায় পবিত্র রমজান মাসের চাঁদ। এরপরের দিন থেকে শুরু হয় সিয়াম সাধনার মাস। পরের দিন ১১ মার্চ রাতে বাংলাদেশেও দেখা যায় রমজানের চাঁদ।

 

এসএ/দীপ্ত সংবাদ