শিরোনাম
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মঙ্গলবার শপথ নিবেন পিএসসি নতুন চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মঙ্গলবার শপথ নিবেন পিএসসি নতুন চেয়ারম্যান

 

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম মঙ্গলবার (১৫ অক্টোবর) শপথ নিবেন।

মঙ্গলবার বেলা ১টায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাকে শপথ পাঠ করাবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেম‘কে পিএসসি‘র চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

মোবাশ্বের মোনেম লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন। সাসেক্স বিশ্ববিদ্যালয় ও হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে পোস্টডক্টরাল গবেষণা সম্পন্ন করেন। মোবাশ্বের মোনেম দুটি বই লিখেছেন, অসংখ্য প্রকাশনায় অবদান রেখেছেন এবং ১০০টির বেশি নিবন্ধ ও প্রযুক্তিগত প্রতিবেদন প্রকাশ করেছেন, যার মধ্যে অনেকগুলোই আন্তর্জাতিকভাবে স্বীকৃত একাডেমিক জার্নালে উপস্থাপিত হয়েছে।

মোবাশ্বের মোনেম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার পরামর্শক হিসেবে কাজ করেছেন এবং বাংলাদেশে সরকারি খাত ব্যবস্থাপনা ও উন্নয়ন অনুশীলন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।