মঙ্গলবার জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

‘নিক্কেই এশিয়া কনফারেন্স–২০২৫’ সম্মেলনে যোগ দিতে ৪ দিনের সফরে মঙ্গলবার (২৭ মে) দিবাগত রাতে জাপান যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী এ তথ্য জানান।

তিনি বলেন, আগামী ২৮–৩১ মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা। তিনি ২৭ মে (মঙ্গলবার) দিবাগত রাতে টো‌কিও‘র উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সফরে দুই দেশ ৭‌টি সমঝোতা স্মারক সই করবে।

এছাড়া, জাপান থেকে ১ বিলিয়ন ডলার স্বল্প সুদে ঋণ সহায়তার প্রস্তাব করবেন প্রধান উপদেষ্টা। এই সফরে ড. ইউনূসকে জাপানের সোকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেবে।

পররাষ্ট্রসচিব আরও জানান, প্রধান উপদেষ্টার জাপান সফরে ঢাকা–টোকিও সম্পর্কের অমীমাংসিত সব ইস‍্যুতে আলোচনা হবে। তবে সেখানে অগ্রাধিকারে নেই সামরিক খাত।

উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ মে জাপানের রাজধানী টোকিও শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া–প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশ্বিক অর্থনৈতিক সম্মেলন ‘নিক্কেই এশিয়া কনফারেন্স–২০২৫’। সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে– ‘টেকসই এশিয়ার জন্য অন্তর্ভুক্তিমূলক উদ্ভাবন’। এ সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে আমন্ত্রিত হয়েছেন ড. ইউনূস।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More