শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মগবাজারে শক্তিশালী ককটেল বিস্ফোরণে যুবক নিহত

রাজধানীর হাতিরঝিল থানার জাতীয় চার্চ পরিষদ বাংলাদেশ ভবনের সামনের ফ্লাইওভার থেকে ককটেল বিস্ফোরণে সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি একটি গাড়ির ডেকোরেশন দোকানের কর্মচারী।

বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৭টা ১০ মিনিটের দিকে মগবাজার ফ্লাইওভার থেকে একটি ককটেল নিচে নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

রমনা বিভাগের উপ–পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ফ্লাইওভার থেকে একটি শক্তিশালী ককটেল নিচে কে বা কারা নিক্ষেপ করে। ধারণা করা হচ্ছে, ককটিলটি সরাসরি নিহত ব্যক্তির মাথার ওপর পরে। এতে নিহত যুবক ঘটনাস্থলেই মারা যায়।

তিনি বলেন, ঘটনাস্থলে আমিসহ থানা পুলিশ রয়েছে। বিষয়টি তদন্ত চলছে।