শিরোনাম
দেশের কোনো ব্যাংকের ওয়েবসাইট হ্যাক হয়নি: বাংলাদেশ ব্যাংক আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে গণপিটুনিতে দুজনের মৃত্যু আরও ৬ কার্গো এলএনজি কিনছে সরকার প্রবাসীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি দিল ‘প্রবাস’ প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান যাচ্ছেন আমজনতা দলের তারেক রহমান ৪ নভেম্বর পর্যন্ত ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত আ.লীগের কাছে ভোট ভিক্ষা চেয়ে ক্ষমতায় এসেছে বিএনপি: জামায়াত আমির যেকোনো বাধা উপেক্ষা করে ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক যমুনা সার কারখানার উৎপাদন ফের বন্ধ
দীপ্ত নিউজ
রাজনীতি

ভোট চাওয়ার জন্যই তো এসেছি: মাশরাফি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভোট চাওয়ার জন্যই তো এসেছি: মাশরাফি
মাশরাফি বিন মুর্তজা

বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও নড়াইল–২ আসনের সংসদ সদস্য জনপ্রিয় ক্রিকেট তারকা মাশরাফি বিন মুর্তজা বলেছেন, আগামী ৭ জানুয়ারি আপনারা ভোট কেন্দ্রে সবাই যাবেন। আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। আমি আমার ভোট তো চাইবোই। ভোট চাওয়ার জন্যই তো এখানে এসেছি৷ ভোট না চাইলে ভোট দিবেন কি করে।

রবিবার (৩১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে নড়াইল সদর উপজেলার বাঁশগ্রাম ইউনিয়নের বল্লারটোপ প্রাথমিক বিদ্যালয় মাঠে একটি পথসভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, অন্য দশজন চাওয়া আর আমি চাওয়ার তো পার্থক্য আছে। যে প্রার্থী তারই তো চাইতে হবে। তাই আমি আগামী ৭ জানুয়ারি আপনাদের আহ্বান করছি, আমার জন্য না আপনাদের জন্য, আপনাদের পরবর্তী প্রজন্মের জন্য আপনারা নৌকা মার্কায় ভোটটি দিয়ে দলমত নির্বিশেষে আমাকে কাজ করার সুযোগ যদি দেন আজকে থেকে ৫–৭ বছর পরে আপনারা বলবেন যে ছেলেটা (মাশরাফি) কিছু করে গেছে।

বক্তব্য শেষে তিনি একই ইউনিয়নের দারিয়াপুর, হোগলাডাঙ্গা ও গোপালপুরসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

উল্লেখ্য, নড়াইল–২ আসনে মাশরাফির প্রতিদ্বন্দ্বীতা করছেন আরও ৭ প্রার্থী।

 

আরও পড়ুন: দিনরাত ভোটারদের দুয়ারে দুয়ারে ছুটছেন মাশরাফি

 

রাজু শেখ / আল/ দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।