দীপ্ত নিউজ
জাতীয়

ভোগান্তি ছাড়াই ট্রেনে ঢাকায় ফিরছে রাজধানীবাসী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভোগান্তি ছাড়াই ট্রেনে ঢাকায় ফিরছে রাজধানীবাসী

প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে নগরবাসী। আবার ঈদের তৃতীয় দিনে এসেও ঢাকা ছাড়ছেন অনেকে। বাড়তি চাপ না থাকায়, এবার ঈদ যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক ছিল বলে জানিয়েছেন যাত্রীরা।

ঈদ উদযাপন শেষে কর্মস্থালে ফিরছে নগরবাসী। প্রিয়জনকে ছেড়ে আসায় মনে বিষাদের ছায়া থাকলেও, স্বস্তিতে ফিরতে পেরে খুশি সবাই।

ঈদে নানা কারণে যারা শেকড়ে ফিরতে পারেনি, তাদের অনেকেই ছুটছেন আপন ঠিকানায়।

সড়কপথের চিত্রও অনেকটা একইরকম। ঢাকায় ফেরার চেয়ে, ঢাকার বাইরে যাওয়ার সংখ্যাই বেশি।

কর্মজীবীরা ফিরতে শুরু করলেও, স্কুল–কলেজ না খোলায় সেভাবে শুরু হয়নি রাজধানীমুখী মানুষের ঢল।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ