শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ২ বছরের শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভূমিকম্পের ছয় দিন পর জীবিত উদ্ধার ২ বছরের শিশু
জীবিত উদ্ধার ২ বছরের শিশু

সিরিয়ায় ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংস্তূপ থেকে দুই বছরের এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। হাসপাতালে তার চিকিৎসা চলছে। এখন অনেকটাই শঙ্কামুক্ত।

সময় যত গড়াচ্ছে, তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা ততই ক্ষীণ হয়ে আসছে। যদিও আশা ছাড়ছেন না নিখোঁজ ব্যক্তিদের স্বজন ও উদ্ধারকারীরা। হঠাৎ কিছু ঘটনা তাঁদের এ আশা যেন অনেকটাই বাড়িয়ে দিচ্ছে। তেমনই একটি ঘটনা ঘটেছে গতকাল শনিবার। ভূমিকম্পের ছয় দিন পর ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল দুই বছর বয়সী এক শিশু। অবশেষে শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

শনিবার সিরিয়ার জেন্দেরেস শহরে এই শিশুটিকে উদ্ধার করেন হোয়াইট হেলমেটের সদস্যরা। ভূমিকম্পের ৬ দিন পর, ধ্বংস্তূপের নিচে মানুষের আওয়াজ শুনতে পান উদ্ধারকারীরা। মুহূর্তের মধ্যেই কাজে নেমে পড়েন তারা। শিশুটির শ্বাস-প্রশ্বাস ঠিক রাখতে দেওয়া হয় অক্সিজেন। পাশাপাশি সরবরাহ করা হয় শুকনো খাবার। কয়েক ঘণ্টার চেষ্টায়, সফল হন উদ্ধারকারীরা। তখন অনেকে আবেগে কেঁদে ওঠেন।

তার সুস্থতার জন্য প্রার্থনা করেন উদ্ধারকারী দলের সদস্যরা। কিছুক্ষণ পরই শিশুটিকে নেওয়া হয় হাসপাতালে। তার শরীরের কয়েক জায়গায় ক্ষত রয়েছে। তবে, তা গুরুতর নয় বলে জানিয়েছে চিকিৎসকরা।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে এককভাবে তুরস্কে মারা গেছে ২৪ হাজার। আর সিরিয়ায় নিহত হয়েছে পাঁচ হাজার ১৮৯ জন।

আল/দীপ্ত