শিরোনাম
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘গণহত্যার অভিপ্রায়’ ছিল মিয়ানমারের: আইসিজে
দীপ্ত নিউজ
জাতীয়

ভুয়া প্রজ্ঞাপন জারি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভুয়া প্রজ্ঞাপন জারি নিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

নিয়োগ, পদায়ন ও বদলির ক্ষেত্রে ভুয়া প্রজ্ঞাপন জারি করে প্রতারণার চেষ্টা চালিয়ে আসছে একটি চক্র। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করতে বিজ্ঞপ্তি জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে বলা হয়, সাম্প্রতিক সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের পদায়ন আদেশ নকল করে কর্মকর্তার স্বাক্ষর জাল পূর্বক ভুয়া স্মারক বসিয়ে প্রজ্ঞাপন জারির মাধ্যমে প্রতারক চক্র প্রতারণা করার চেষ্টা করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব নিয়োগ, পদায়ন ও বদলি সংক্রান্ত সব আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং সরকারি কর্মচারী ব্যবস্থাপনা পদ্ধতির (জিইএমএস) মাধ্যমে প্রকাশ করা হয়। যে কোনো নিয়োগ, পদায়ন ও বদলির প্রজ্ঞাপনের বিষয়ে কোনো প্রকার যাচাইয়ের প্রয়োজন হলে তা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে যাচাই করা যেতে পারে।

সবশেষে বলা হয়, এ অবস্থায় সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ইএ