শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

ভিয়ারিয়ালের জালে জোড়া গোল, জয় দিয়ে বছর শেষ করল বার্সা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভিয়ারিয়ালের জালে জোড়া গোল, জয় দিয়ে বছর শেষ করল বার্সা

জয় দিয়ে শেষ বছর করল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লা লিগায় রবিবার (২১ ডিসেম্বর) রাতে ভিয়ারিয়ালকে তারা জোড়া গোল ব্যবধানে পরাজিত করেছে।

প্রথমার্ধে পেনাল্টি থেকে শিরোপাধারীদের এগিয়ে নেন রাফিনিয়া। বিরতির পর ব্যবধান আরও বাড়ান লামিনে ইয়ামাল। ম্যাচের বেশিরভাগ সময় একজন কম নিয়ে খেললেও ভিয়ারিয়াল দারুণ লড়াই করেছে। তবে গার্সিয়ার দেয়াল ভাঙতে পারেনি তারা।

পরিসংখ্যানে দেখা গেছে, ভিয়ারিয়াল ২০ শতাংশ বল নিয়ন্ত্রণে রেখে ১৩টি শট নেন, যার মধ্যে ৫টি লক্ষ্যভেদী। বার্সেলোনার পক্ষ থেকে ১৯টি শটের ৫টি লক্ষ্যভেদী হয়।

এই জয় বার্সেলোনাকে ১৮ ম্যাচে ১৫ জয় ও এক ড্রয়ে ৪৬ পয়েন্টে শীর্ষস্থানে রাখলো। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ।

বার্সেলোনা নতুন বছর শুরু করবে ৩ জানুয়ারি লা লিগায় এস্পানিওলের বিপক্ষে ম্যাচ দিয়ে।