শিরোনাম
ভারত,পাকিস্তান, শ্রীলংকার তুলনায় বাংলাদেশের ঋণের হার কম পূর্বনির্ধারিত স্থানেই কৃষি বিশ্ববিদ্যালয় চান শরীয়তপুরবাসী প্রতিমা বিসর্জন শেষে নদে পড়ে নিখোঁজ, ৪১ ঘণ্টা পর যুবকের লাশ উদ্ধার কক্সবাজারের হোটেলে ফের আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি নওগাঁয় শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে অটোরিকশায় মাইকিং, গ্রেপ্তার ২ ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে উদ্ধার করল সাংবাদিক রিয়াদে নিহত শাহেদের মরদেহ গ্রহণ করলেন শামা ওবায়েদ
দীপ্ত নিউজ
বিনোদন

ভালো নেই চঞ্চল চৌধুরীর বাবা

আল আমিন
আল আমিন
প্রকাশ:
ভালো নেই চঞ্চল চৌধুরীর বাবা

জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী গুরুতর অসুস্থ। মস্তিষ্কে রক্তক্ষরণ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাই বাবাকে নিয়ে উদ্বিগ্ন ‘আয়নাবাজি‘ খ্যাত অভিনেতা।

৯০ বছর বয়সী বাবার অসুস্থতার খবর ফেসবুকে জানিয়েছেন চঞ্চল চৌধুরী। তিনি লেখেন, ‘কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়। আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা–মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনো সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই…।‘

বাবার অসুস্থতার কারণে ২৮তম কলকাতা চলচ্চিত্র উৎসবে অংশ নিতে পারছেন না চঞ্চল চৌধুরী। এই উৎসবে তার অভিনীত আলোচিত সিনেমা ‘হাওয়া’ প্রদর্শিত হতে যাচ্ছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।