শিরোনাম
বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭
দীপ্ত নিউজ
খেলা

ভারত বধ করে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভারত বধ করে ২ কোটি টাকা পুরস্কার পাচ্ছে বাংলাদেশ

দীর্ঘ ২২ বছর পর ভারতের বিপক্ষে স্মরণীয় জয় পেল বাংলাদেশ। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সি– গ্রুপে নিজেদের ৫ম ম্যাচে ভারতীয় ফুটবল দলকে ১–০ গোলে হারায় জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন বাংলাদেশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ–ভারত লড়াই উপভোগ করতে এসেছিলেন কয়েকজন উপদেষ্টা ও নানা ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা। বিজয়ী দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড শেখ মোরসালিন।

জাতীয় স্টেডিয়ামে পুরো সময় বাংলাদেশের খেলা উপভোগ করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ঐতিহাসিক জয়ের পর ড্রেসিংরুম গিয়ে ফুটবলারদের সঙ্গে এই আনন্দ ভাগ করেও নিয়েছেন।

সেখানেই বাংলাদেশ ফুটবল দলের জন্য ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেন আসিফ মাহমুদ।

এ বিষয়ে জাতীয় ফুটবল দল ম্যানেজার আমের খান বলেন, ‘উপদেষ্টা ২ কোটি টাকা পুরস্কার ঘোষণা করেছেন। তাঁর এই ঘোষণায় ফুটবলাররা অনুপ্রাণিত।’

 

এসএ