শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভারতে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভারতে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু
মহারাষ্ট্র ভূষণ পদক বিতরণ অনুষ্ঠানে এসে হিট স্টোক করে শত শত মানু্ষ

ভারতের মহারাষ্ট্রে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তীব্র গরমে হিট স্ট্রোকে ১১ জনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন আরও অন্তত ৫০ জন। রবিবার (১৬ এপ্রিল) মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস বিষয়টি নিশ্চিত করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নাভি মুম্বাই নামক একটি এলাকায় মহারাষ্ট্র সরকার আয়োজিত মহারাষ্ট্র ভূষণ পদক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যেখানকার তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড তাপমাত্রায় খোলা ময়দানে বসেছিলেন সবাই। বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া অনুষ্ঠানটি চলে ১টা পর্যন্ত। এই দীর্ঘ সময় থাকার জন্য অতিথিদের বসার ব্যবস্থা করা হলেও মাথার ওপর ছিল না কোনো ছাউনি। তীব্র গরমে ঘটনাস্থলে অনেকেই অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়।

এদিকে, ঘটনার পর আহতদের দেখতে হাসপাতালেও গিয়েছিলেন মুখ্যমন্ত্রী একনাথ সিন্ধে। ওই সময় তীব্র গরমে ১১ জনের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশের পাশাপাশি নিহত প্রত্যেকের পরিবারকে ৫ লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি।

একনাথ সিন্ধে বলেন, ‘চিকিৎসকদের দেয়া তথ্যানুসারে রবিবার বেশ কয়েকজন মারা গেছেন। সান স্ট্রোকের কারণে অসুস্থ হয়ে পড়ায় আরও অন্তত ২৪ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে। সবমিলিয়ে ৫০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। বাকীরা প্রাথমিক চিকিৎসা নেওয়ার পর বাড়িতে চলে গেছেন।’

উপ–মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস এক টুইটে জানিয়েছেন, অনুষ্ঠানে এসে যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের সবার চিকিৎসাই সরকার নিজ ব্যয়ে করবে। তিনি আরও বলেন, ‘মহারাষ্ট্র ভূষণ পদক অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কয়েকজন হিট স্ট্রোকে মারা গেছেন, এই বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক। আমরা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।’

আফ/দীপ্ত সংবাদ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।