শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

ভারতের বিপক্ষে সাকিবকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভারতের বিপক্ষে সাকিবকে ছাড়াই ব্যাটিংয়ে বাংলাদেশ

পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ভারতের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিং করবে বাংলাদেশ। চোটের কারণে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলছেন না নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। তার পরিবর্তে নেতৃত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত।

দুপুর ২টা ৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে একাদশে দুটি পরিবর্তন নিয়ে নেমেছে টিম টাইগার্স। সাকিবের পরিবর্তে খেলছেন স্পিনার নাসুম আহমেদ। পেস আক্রমণেও এসেছে পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় খেলছেন হাসান মাহমুদ।

অন্যদিকে, ভারতের দলে আসেনি কোনো পরিবর্তন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে খেলা একাদশ নিয়ে স্বাগতিকরা মাঠে নেমেছে।

বাংলাদেশ একাদশ:

লিটন দাস, তানজিদ হাসান তামিম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।

ভারত একাদশ:

রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, কুলদ্বীপ যাদব, মোহাম্মদ সিরাজ।

 

মোরশেদ আলম/দীপ্ত নিউজ