শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের প্রথম টি–টোয়েন্টিতে আজ মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচ শুরুর একদিন আগে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে ভারতকে। ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন অলরাউন্ডার শিবম দুবে। তার বদলি হিসেবে দলে এসেছেন তিলক ভার্মা।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। এই ম্যাচে কেমন হতে পারে বাংলাদেশের একাদশ? অভিষেক হতে পারে কিনা; তা নিয়েও রয়েছে জল্পনা।

সাকিব আল হাসান না থাকায় একাদশে তার জায়গা নেবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়াও একাদশে সুযোগ মিলতে পারে স্পিনার রাকিবুল হাসানের।

তবে একাদশে তিন পেসার থাকছে–এটি প্রায় নিশ্চিত বলা যায়।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

আল/ দীপ্ত সংবাদ