Deepto News : দীপ্ত নিউজ বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অঙ্গীকারাবদ্ধ
শিরোনাম
বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী টানা ছুটিতে বান্দরবানের হোটেলে আগাম বুকিংয়ের হিড়িক ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধার ল্যাপটপ হস্তান্তর করেছে পুলিশ ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় আ. লীগের বিচার দাবি এনসিপির ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে: আইনমন্ত্রী মেসির চোখে সেরা ১০ উদীয়মান খেলোয়াড় নিজে দাঁড়িয়ে প্রাক্তন স্ত্রীর বিয়ে দিলেন ‘স্পাইডার-ম্যান’ টোবি!
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৪

ফরিদপুরের ভাঙ্গায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ চারজন নিহত হয়েছেন।

শনিবার (১১ মে) উপজেলার হামিরদী ও কৌডুবি সদরদী এলাকায় এ দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– আবুল কাশেম শেখ, তার ভাই নাজমুল শেখ, ৮ বছর বয়সী মুরসালীন এবং ভাঙ্গা কেএম কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী শ্রাবন্তী।

পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হামিরদী এলাকায় একটি ইট বোঝাই ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে হাসপাতালে নেওয়ার পরে তিনজনের মৃত্যু হয়।

অপর ঘটনায় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে কৈডুবি সদরদীতে ভাঙ্গা–বরিশাল মহাসড়কে একটি ইজিবাইককে অন্য একটা গাড়ি ধাক্কা দেয়। এতে ভাঙ্গা কেএম কলেজের এক ছাত্রী শ্রাবন্তীর মৃত্যু হয়।

নিহত শ্রাবন্তী ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগের শাহাদত মোল্লার মেয়ে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকি বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ