শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৪ হাজার ছাড়িয়েছে
সিরিয়া-তুরস্ক ভূমিকম্প

ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ২৪ হাজার ২শ ছাড়িয়েছে। এরমধ্যে তুরস্কে মারা গেছে ২০ হাজার ৬৬৫ জন। আর সিরিয়ায় নিহত হয়েছে তিন হাজার ৫১৩ জন। গত ২৪ ঘণ্টায় ৬০ জনকে জীবিত উদ্ধারের তথ্য দিয়েছেন তুরস্কের ভাইস প্রেসিডেন্ট।

৮০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার তুরস্কে, প্রতি ঘণ্টায় বাড়ছে মৃতের সংখ্যা। ভূমিকম্পের ৬ দিন পার হলেও, এখনও শেষ হয়নি উদ্ধার কাজ। তীব্র ঠাণ্ডার সঙ্গে লড়াই করে দিন পার করছেন লাখ লাখ বাস্ত্যুচ্যুত মানুষ।

ধ্বংসস্তূপে উদ্ধারকারীদের কাজ

সিরিয়া ও তুরস্কে ক্ষতিগ্রস্ত ৮ লাখ ৭৪ হাজার মানুষের জন্য খাবার সরবরাহ করতে, ৭ কোটি ৭০ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি। এ অর্থের জন্য দাতাদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। তীব্র শীতের কারণে সিরিয়ার দুই লাখ ৮৪ হাজার এবং তুরস্কের পাঁচ লাখ ৯০ হাজার গৃহহীন মানুষের জন্য, গরম খাবার জরুরি বলেও জানিয়েছে সংস্থাটি।

এদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকাগুলোয় ‘পুরোপুরি বিপর্যয়কর’ পরিস্থিতি বিরাজ করছে বলে জানিয়েছে, দেশটির নাগরিক সুরক্ষা সংগঠন হোয়াইট হেলমেটস। তবে নানা বিধিনিষেধের কারণে সেখানে ত্রাণ পাঠানো কঠিন হয়ে পড়েছে। উদ্ধার কাজে ব্যবহৃত জরুরি যন্ত্রপাতির ঘাটতি রয়েছে। সেইসঙ্গে যানবাহন চালানোর জন্য জ্বালানি সঙ্কট তো আছেই।

সিরিয়া-তুরস্ক ভূমিকম্প

ডব্লিউএফপি জানিয়েছে, উত্তর-পশ্চিম সিরিয়ায় ৯০ ভাগ মানুষ সাহায্যের ওপর নির্ভরশীল। খাদ্যের মজুত সেখানে দ্রুত ফুরিয়ে আসছে। দেখা দিয়েছে চিকিৎসা সরঞ্জামের সংকটও। এ অবস্থায় শুক্রবার যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকায় ত্রাণ পাঠানোর অনুমতি দিয়েছে বাশার আল আসাদ সরকার।

আল/দীপ্ত