শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ব্রাজিলে পুলিশের অভিযানে নিহত ১৩
ব্রাজিলে পুলিশের অভিযান।

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের অভিযানে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ মার্চ) রিও ডি জেনিরোর উত্তর–পূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটেছে।

পুলিশের জানিয়েছে, অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় পুলিশের ওপর হামলা করে অপরাধী চক্রের সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি চালালে সন্দেহভাজন অপরাধীরা নিহত হন।

ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের মূলহোতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে বৃহস্পতিবার পুলিশ সেখানে অভিযান শুরু করেছিল।

সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানিয়েছে, আরাউজোকে গ্রেফতারে বৃহস্পতিবার চালানো এই অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করা হয়।

এফএম/দীপ্ত সংবাদ