শিরোনাম
মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ কক্সবাজারে চালু হলো ইজিগো-এর ই-স্কুটার রেন্টাল সার্ভিস মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর ভেনেজুয়েলা শিগগিরই যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হবে: ট্রাম্প পা দিয়ে লিখে আইন বিষয়ে স্নাতক-স্নাতকোত্তর পাশ, সিভিল জজ হতে চান বিউটি বাংলাদেশের দিকে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দর সতর্কতা জারি পঞ্চগড়ে কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩ চিত্রনায়িকা পপির মা আর নেই নতুন পে-স্কেলের বেতন দিতে ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ব্যাটারিচালিত রিকশা ভাঙায় বিক্ষোভ সমাবেশের ডাক

অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা ভেঙে দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ব্যাটারি রিকশা–ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করবে সংগঠনটি।

বুধবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতে একথা জানান ব্যাটারি রিকশা–ভ্যান ও ইজি বাইক সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের আহ্বায়ক খালেকুজ্জামান লিপন ও সদস্যসচিব ডা. মনীষা চক্রবর্তী।

এদিকে সমাবেশ থেকে আটক তিন শ্রমিক নেতার মুক্তি ও ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএর অধীনে সমন্বিত নীতিমালা চূড়ান্ত করে লাইসেন্স দেয়ার দাবিও জানানো হবে।

বিবৃতিতে তারা বলেন, নোটিশ বা পূর্ব সতর্কতা না দিয়ে বুলডেজার নিয়ে ব্যাটারি রিকশার ওপর হামলা ও চালকদের বারবার আকুতি সত্ত্বেও গাড়ি ফেরত না দিয়ে ডাম্পিং করা অন্যায় ও অমানবিক।

তারা বলেন, গণপরিবহনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় মানুষের প্রয়োজনে ও যুগের চাহিদা অনুযায়ী প্যাডেলচালিত রিকশায় ব্যাটারি লাগিয়ে বা ব্যাটারিচালিত যানবাহন বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী প্রশাসনের উদাসীনতা সড়কের শৃঙ্খলাকে দুর্বল করেছে। এর দায় ব্যাটারি রিকশা চালকদের ওপর চাপিয়ে তাদের জীবিকার একমাত্র উপায় রিকশা ধ্বংসের মতো অমানবিক ও আর্থিক ক্ষতি সাধনের কাজ করা হচ্ছে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।