রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) সংসদ অধিবেশন শুরুরর আগে কমিটি সভাপতি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের গণসংযোগ শাখার (অধিশাখা) সহকারী পরিচালক মো: জয়নাল আবেদীন স্বাক্ষরিক বিজ্ঞপ্তিতে বৈঠকের বিস্তারিত জানানো হয়।

কমিটি সদস্য হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান), ডা. মো. মাহাবুবুর রহমান, মীর আহমাদ বিনকাসেম, এ বি এম মোশাররফ হোসেন, হুমাম কাদের চৌধুরী এবং আখতার হোসেন বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠক শুরুতে সভাপতি সবাইকে স্বাগত জানিয়ে আলোচ্যসূচি পাঠ করেন। এরপর সভাপতি নির্দেশনায় জাতীয় সংসদের গ্রন্থাগার পরিচিতির ওপর একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।

বাংলাদেশ জাতীয় সংসদে ব্যবহৃত গুরুত্বপূর্ণ শব্দাবলী (দিনের কর্মসূচি, উত্থাপন, উপস্থাপন, স্থিরকৃত আকারে পাশ, সুপারিশকৃত আকারে পাশ, বর্জন, সিদ্ধান্ত প্রস্তাব, বাতিল করা বা মুছে ফেলা, লবি, মুলতবি প্রস্তাব, প্রস্তাব (সাধারণ), ধন্যবাদ প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, অধ্যাদেশ, পিটিশন, কোরাম এবং ওয়াকআউট) ইত্যাদি সম্পর্কে সংসদসদস্যবৃন্দের অবহিত করার লক্ষ‌্যে জাতীয় সংসদ সচিবালয়ের গ্রন্থাগার কর্তৃক প্রণীত ও প্রকাশিত ‘সংসদে কতিপয় বহুল ব্যবহৃত শব্দ’ শীর্ষক তথ্যপত্রটি সংসদ অধিবেশনকালীন টেবিলে উপস্থাপনের জন‌্য বৈঠকে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে নির্দিষ্ট লক্ষ্য অর্জনে দুটি পৃথক সাবকমিটি গঠন করা হয়েছে। প্রত‌্যেক সংসদসদস‌্যবৃন্দের নাম ও নির্বাচনি এলাকা সার্চ করে তাদের যাবতীয় ডাটা প্রাপ্তির সুবিধার্তে একটি ডাটাবেজ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে কমিটি সদ‌স‌্য হুমাম কাদের চৌধুরীকে আহবায়ক এবং মীর আহমাদ বিনকাসেমকে সদস‌্য করে একটি সাবকমিটি গঠন করা হয়।

ইউএনডিপি প্রজেক্ট থেকে সংসদসদস্যদের জন্য কী ধরনের বাজেট বরাদ্দ রয়েছে তা যাচাই বাছাই করার লক্ষ‌্যে কমিটি সদস‌্য এ বি এম মোশাররফ হোসেনকে আহবায়ক এবং আখতার হোসেনকে সদস‌্য করে একটি সাবকমিটি গঠন করা হয়।

এছাড়া, ‘প্র্যাকটিস অ্যান্ড প্রসিডিউর অব পার্লামেন্ট’ বইটি বাংলায় অনুবাদ করার বিষয়ে কমিটি কর্তৃক সুপারিশ করা হয়।

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More