বেলজিয়াম পার্লামেন্টের শৌচাগারে ১৩ ঘণ্টা আটকে রইলেন এমপি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ফ্লেমিশ পার্লামেন্টের শৌচাগারে প্রায় ১৩ ঘণ্টা আটকে ছিলেন এমপি ফ্রেডেরিক এরেন্স।

বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত ফ্লেমিশ পার্লামেন্টের শৌচাগারে প্রায় ১৩ ঘণ্টা আটকে ছিলেন এমপি ফ্রেডেরিক এরেন্স। ডানপন্থী রাজনৈতিক দল ভ্লামস বেলাংএর এই সদস্যকে পরবর্তীতে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য ব্রাসেলস টাইমস প্রতিবেদনে বলা হয়, শৌচাগারের দরজার লকটি অকেজো হয়ে যাওয়ায় ফ্রেডেরিক এরেন্স ভেতরে আটকা পড়েন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জরুরি পরিষেবা দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে ক্রাবার ব্যবহার করে ত্রুটিপূর্ণ লকটি ভেঙে তাঁকে উদ্ধার করা হয়।

দীর্ঘ সময় আটকে থাকার ফলে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে ৫৮ বছর বয়সী এই এমপিকে ব্রাসেলসের সেন্টজিন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে ঘটনার বিস্তারিত পরিস্থিতি এবং তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালে ফ্লেমিশ ব্রাবান্ট এলাকা থেকে ফ্লেমিশ পার্লামেন্টের সদস্য নির্বাচিত হন ফ্রেডেরিক এরেন্স। বর্তমানে তিনি ‘গতিশীলতা ও গণপূর্ত’ এবং ‘পররাষ্ট্রনীতি’ বিষয়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে কিরবারগেনের পৌর কাউন্সিলর হিসেবেও কাজ করছেন এরেন্স।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More