শিরোনাম
বৃহস্পতিবার যেসব এলাকায় সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি স্পেনে ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রে’র ২৪টি ম্যাচ স্থগিত বন্ধুর জিপিএ-৫ পাওয়া নিয়ে সন্দেহ, গোপনে পুনর্নিরীক্ষণে ফল এলো ‘ফেল’ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী কক্সবাজারে ৩৬ ঘণ্টা ধরে জ্বলছে গ্যাসের আগুন বৃহস্পতিবার ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন আবারও বন্ধ খেলাসেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ
দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

বেনাপোলে মাছের ঘেরে মিলল যুবকের মরদেহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেনাপোলে মাছের ঘেরে মিলল যুবকের মরদেহ

যশোরের বেনাপোলে একটি মাছের ঘের থেকে ওহিদুল ইসলাম (৩৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বেনাপোল পোর্ট থানা এলাকার চাত্রের বিল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওহিদুল বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের খোকনের ছেলে।

নিহতের মামাত ভাই বাবর আলী জানান, ওহিদুল ইসলাম চাত্রের বিলের মধ্যে একটি মাছের ঘেরে গার্ড হিসেবে কাজ করত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সকালে ঘেরে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলেও বাড়িতে ফেরায় চারদিকে খোঁজাখুঁজি শুরু হয়। কোথাও না পেয়ে শুক্রবার (১১ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

বিকেলে চাত্রের বিল এলাকায় স্থানীয়রা মাছ ধরতে গেলে তারা একটি মরদেহ পানিতে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরে তারা পুলিশকে খবর দিলে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

তিনি আরও জানান, ভাইকে দুষ্কৃতকারীরা ঘেরের মধ্যে পানিতে ডুবিয়ে হত্যা করে। যারা এ ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানোর কার্যক্রম চলছে। ময়নাতদন্তের পরে মৃত্যুর রহস্য জানা যাবে।

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।