শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বেতন বাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বেতন বাড়ছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের

কেন্দ্রীয় চুক্তিতে থাকা শীর্ষ গ্রেডের খেলোয়াড়দের বেতন উন্নীত করা হয়েছে ১ লাখ টাকায় এবং সর্বনিম্ন গ্রেডের বেতন করা হয়েছে ৫০ হাজার টাকা।

সোমবার (১২ জুন) বাংলাদেশে ক্রিকেটে বোর্ডের অষ্টম বোর্ড সভায় নারী ক্রিকেটারদের ক্যাটাগরি অনুযায়ী বেতন বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নারীদের ম্যাচ ফিও বাড়িয়েছে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

সব ক্যাটাগরিতেই ২০ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। আগে ‘এ‘ ক্যাটাগরির ক্রিকেটাররা পেতেন ৮০ হাজার টাকা, তা এখন ১ লাখ টাকায় উন্নীত করা হয়েছে। ৬০ হাজার টাকা পেতেন ‘বি’ ক্যাটাগরির খেলোয়াড়রা, ‘সি’–এর ৩৫ হাজার ও ‘ডি’–র খেলোয়াড়দের দেওয়া হতো ২৫ হাজার টাকা।

উইমেনস উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, ‘সব ক্যাটাগরিতে প্রায় ২০ শতাংশ করে বেতন বাড়ানো হয়েছে। কয়েকটিতে ২০ শতাংশের কিছু বেশি হবে। সবগুলো রাউন্ড ফিগার করে দেওয়া হয়েছে।‘

আগে ওয়ানডেতে ম্যাচ ফি ছিল তিনশ ডলার এবং টি–টোয়েন্টিতে ছিলো দেড়শ। এখন তা বৃদ্ধি করা হয়েছে বাংলাদেশি মুদ্রায় ওয়ানডেতে এক লাখ টাকা এবং টি–টোয়েন্টিতে ৫০ হাজার টাকায়।

মিরপুরে সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘এত বাধা থাকা সত্ত্বেও বাংলাদেশের মেয়েরা যে ক্রিকেটটা খেলছে সে অনুযায়ী আমরা যে সুযোগ–সুবিধা দেই, তা কিছু না। আমরা আশা করছি আস্তে আস্তে বাড়তেই থাকব। আমি মনে করি মেয়েদের ক্রিকেটের জন্য এটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।’

 

ইমাম/দীপ্ত নিউজ