শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
স্বাস্থ‍্য

বৃষ্টি বন্ধ হলে ডেঙ্গু পরিস্থিতি অবনতির শঙ্কা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃষ্টি বন্ধ হলে ডেঙ্গু পরিস্থিতি অবনতির শঙ্কা

 

বৃষ্টি বন্ধ হলে, এডিস মশার বংশবৃদ্ধি হবে। তখন ডেঙ্গু পরিস্থিতির আরেক দফা অবনতি হতে পারে, এমনই শঙ্কার কথা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। এই অবস্থায় সতর্কতা অবলম্বনের পরামর্শ তাদের।

শিশু থেকে বৃদ্ধ, ডেঙ্গু থেকে কেউ–ই রেহাই পাচ্ছে না। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন শত শত মানুষ। রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত ৩৪৭ জন ডেঙ্গু আক্রান্ত ভর্তি হন। জুন ও জুলাইয়ে ভর্তি হয়েছেন ৫,৯০০ জনের বেশি রোগী। আর আগস্টের প্রথম দুই সপ্তাহে ভর্তি হয়েছেন ১,৫৭৭ জন।

ঢাকার বাইরে থেকেও প্রতিদিন রোগী আসছে। অনেকে মেঝেতে থেকে চিকিৎসা নিচ্ছেন।

কয়েকদিন ধরে রাজধানীতে প্রায়ই বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টি বন্ধ হলে, পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে শঙ্কা চিকিৎসকদের। প্রাণহানি কমাতে জ্বর হলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ।

সারা দেশে বিভিন্ন হাসপাতালে এখন ৯ হাজার ৮৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে বলে জানিয়েছ স্বাস্থ্য অধিদপ্তর।

 

আল/দীপ্ত সংবাদ