শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমের মধ‌্যে অবশেষে বৃষ্টির সুখবর দিলো আবহাওয়া অধিদপ্তর। তিন বিভাগের দু–এক জায়গায় ঝড়–বৃষ্টি হতে পারে। তবে সীমিত পরিসরে ঝড়–বৃষ্টি হলেও আপাতত গরম থেকে মুক্তি মিলছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।সোমবারও (১৭ এপ্রিল) আবহাওয়া অফিস জানিয়েছে তীব্র এ গরম কমার সম্ভাবনা আপাতত নেই।

তীব্র তাপপ্রবাহে রাজধানীসহ দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ অসহনীয় যন্ত্রণা ভোগ করছে। বৈশাখের শুরু থেকেই একের পর এক তাপমাত্রার রেকর্ড হচ্ছে তীব্রতর। 

এদিন সকাল ৭টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য আবহাওয়া অফিসের দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ও আশপাশের এলাকার তাপমাত্রা শুষ্ক ও প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

সোমবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ। রবিবার (১৬ এপ্রিল) ঢাকায় তাপমাত্রা ওঠে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসে।

আবহাওয়া অধিদপ্তর  জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মানিকগঞ্জ, পাবনা, বাগেরহাট, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলায় তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে।

বিজ্ঞপ্তিতে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা নিয়ে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে।

এফএম/দীপ্ত সংবাদ