শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া দফতর

দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

সোমবার (১৪ অক্টোবর) রাতে দেয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এ অবস্থায় আগামী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে।

এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, রাতের তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত।

পরবর্তী ৪৮ ঘণ্টায় ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আর অপরিবর্তিত থাকতে পারে রাতের তাপমাত্রা।

আর বর্ধিত ৫ দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবনতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ