শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বৃষ্টিতে পরিত্যক্ত প্রথম ওয়ানডে

 

বাংলাদেশ–নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত।

বৃহস্পতিবার (২১) সেপ্টেম্বর দুপুর ২টায় শুরু হওয়া ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস।

খেলা শুরু হয়ে চলে ৪ ওভার ৩ বল পর্যন্ত। কিন্তু এরমধ্যে বৃষ্টি হানা দিলে বন্ধ হয়ে পড়ে ম্যাচ। এর আগে কোনো উইকেট না হারিয়ে নিউজিল্যান্ড ৯ রান সংগ্রহ করে। এরপর খেলা শুরু হলে আরও দুই দফা বৃষ্টি আসে।

শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হলো না। ফলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা।

খেলা পরিত্যক্ত হওয়ার আগে পর্যন্ত ৩৩ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে নিউজিল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন উইল ইয়াং। বাংলাদেশের হয়ে ২৭ রানে ৩ উইকেট শিকার করেছেন মুস্তাফিজুর রহমান।

এই ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান।

 

আল / দীপ্ত সংবাদ