শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন থেকে নিজ প্রার্থিতা প্রত্যাহার করেছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

বুধবার (১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের–ই–বাংলা স্টেডিয়ামে এসে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

এদিন, দুপুর ১২টা পর্যন্ত ছিল বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থিতা বাতিলের শেষ সময়।

জোর গুঞ্জন ছিল প্রার্থিতা প্রত্যাহার করতেই মিরপুর হাজির হন তামিম। শেষমেশ গুঞ্জনই সত্যি হলো। যদিও এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিজ প্রার্থিতা প্রত্যাহার করা নিয়ে কিছু জানাননি তামিম ইকবাল।

প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।

 

এসএ