শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিসিবি নির্বাচনে মনোনয়ন কিনলেন তামিম ইকবাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিসিবি নির্বাচনে মনোনয়ন কিনলেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। পরিচালক পদে প্রার্থী হওয়ার জন্য শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ক্যাটাগরি–২ অর্থাৎ ক্লাব ক্যাটাগরি থেকে মনোনয়ন নেন তামিম।

এদিকে তামিমের পক্ষে মনোনয়ন সংগ্রহ করেছেন রায়েরবাজার অ্যাথলেটিক ক্লাবের মনোনীত কাউন্সিলর মিনহাজ উদ্দীন খান।

শনিবার সকাল থেকে শুরু হয় বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম বিতরণ। বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এই ফর্ম বিতরণ। শুরুতে ২৬ ও ২৭ সেপ্টেম্বর দুদিন মনোনয়ন ফর্ম কেনার সুযোগ থাকলেও ভোটার তালিকা চূড়ান্ত করতে দেরি হওয়ায় মনোনয়ন ফর্ম সংগ্রহের সময় ধার্য করা হয় ২৭ সেপ্টেম্বর একদিনই।