শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিসিবি নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচনের জন্য আজ ১৯১ জন কাউন্সিলর নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

চূড়ান্ত ভোটার তালিকায় ১৫টি ক্লাবকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলোকে প্রাথমিক খসড়া ভোটার তালিকায় রাখা হয়নি। ওই সময় ক্লাবগুলোকে অন্তর্ভুক্ত না করার কারণ হিসেবে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে থাকা একাধিক অনিয়মের কথা উল্লেখ করা হয়েছিলো। এ ছাড়া পাঁচ জেলা –সিলেট, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ ও নওগাঁর কাউন্সিলরশিপও অনুমোদন দেওয়া হয়েছে। তবে নরসিংদী জেলার কাউন্সিলরশিপ, খসড়া তালিকার মতোই চূড়ান্ত তালিকাতেও শূন্য রাখা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেনের নেতৃত্বাধীন তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন শুক্রবার ভার্চুয়াল বৈঠক শেষে, শুক্রবার বিকেলে বিসিবি কার্যালয়ের নোটিস বোর্ডে চূড়ান্ত ভোটার তালিকা টানিয়ে দেওয়া হয়। আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন।