শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

বিসিবি থেকে সরে দাঁড়াচ্ছেন পাপন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিসিবি থেকে সরে দাঁড়াচ্ছেন পাপন
নাজমুল হাসান পাপন

 

প্রথমবারের মতো মন্ত্রী হলেন, বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বটা চ্যালেঞ্জ–ই মনে করছেন তিনি। সময় সুযোগ বুঝে বিসিবি থেকে সরে দাঁড়াবেন বলেও জানান যুব ও ক্রীড়া মন্ত্রী।

২০১২ সালে প্রথমবার বিসিবি প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর থেকেই এ দায়িত্বে আছেন, নাজমুল হাসান পাপন। আর ২০০৯ সাল থেকে তিনি সংসদ সদস্য। তবে মন্ত্রী হলেন প্রথমবার।

শুক্রবার (১২ জানুয়ারি) রাজধানীর গুলশানে জুম্মার নামাজ শেষে, বনানী কবরস্থানে বাবা–মায়ের কবর জিয়ারতের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, নতুন এই দায়িত্বটা বেশ চ্যালেঞ্জিং।

মন্ত্রী থাকাকালীন বিসিবির দায়িত্ব পালনে কোনো বাধা না থাকলেও, সময় সুযোগ বুঝে সরে দাঁড়াবেন বলেও জানান নবনির্বাচিত যুব ও ক্রীড়া মন্ত্রী।

সামাজিক যোগযোগ মাধ্যমে বিসিবির নতুন সভাপতি হিসেবে মাশরাফিকে নিয়ে গুঞ্জন উঠলেও বিসিবি বস জানান, এটি নির্ভর করবে বোর্ড ডিরেক্টরদের উপর।

নতুন পরিচয়টাকে এখন সঠিকভাবে বহন করতে চান নাজমুল হাসান পাপন।

 

এসএ/দীপ্ত নিউজ