শিরোনাম
সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির এলপিজি ব্যবসায়ীদের দু’দিনের ধর্মঘট প্রত্যাহার হামের উপসর্গে আরও ৭ প্রাণহানি, আক্রান্ত ১,৩২৭ প্রাথমিকের শিক্ষক প্রশিক্ষণ আড়াই থেকে তিন বছর করার পরিকল্পনা দুর্গাপূজায় বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বিসিবি থেকে জালাল ইউনুসের পদত্যাগ

বিসিবির পরিচালক জালাল ইউনুস জাতীয় ক্রীড়া পরিষদে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের দায়িত্ব পালন করছিলেন।

বিসিবির পুনর্গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে পদত্যাগ করেছেন তিনি। জাতীয় ক্রীড়া পরিষদ সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) দুই কাউন্সিলর ছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি। এই দুইজনকে এনএসসি থেকে পদত্যাগ করতে বলা হয়েছিল। দুইজনের মধ্যে জালাল ইউনুস ইতোমধ্যে পদত্যাগ করেছেন। আহমেদ সাজ্জাদুল আলমম হয়তো আজকের মধ্যেই পদত্যাগ করবেন।

জালাল ইউনুস বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে কাজ করেছিলেন দীর্ঘদিন। এরপর ২০২১ সালে ক্রিকেট অপারেশন্সের প্রধান হিসেবে আকরাম খান পদত্যাগ করলে জালাল ইউনুসকে সেই পদে নিয়ে আসেন নাজমুল হাসান পাপন। এরপর থেকেই গত ৪ বছর ধরে বিসিবির এই পদে ছিলেন জালাল।

আল/ দীপ্ত সংবাদ