এবছরের জন্য ২৮ জন ক্রিকেটারের সাথে চুক্তি করেছে বিসিবি। আগের চুক্তিতে থাকা ২২ ক্রিকেটারের সাথে আরো ছয়জন যোগ হয়েছে এবার।
চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পারভেজ ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। আবার চুক্তিতে ফিরেছেন সাইফ হাসান, নুরুল হাসান সোহান, নাঈম হাসান ও শামীম হোসেন।
এবার এ প্লাস ক্যাটাগরি নেই। চারটি গ্রেডে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। তবে কোনো ক্যাটাগরিতে পারিশ্রমিক বাড়ানো হয়নি। এ গ্রেডে থাকা নাজমুল হোসেন শান্ত, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজরা পাবেন মাসিক ৮ লাখ টাকা।
বি গ্রেডে মাসিক বেতন ৬ লাখ টাকা। এখানে রয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাওহীদ হৃদয়, হাসান মাহমুদ, নাহিদ রানা, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান।
দুই লাখ টাকা কম পাবেন সি গ্রেডে থাকা সৌম্য সরকার, জাকের আলি অনিক, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।
আর ডি গ্রেডের মাসিক ২ লাখ টাকা পারিশ্রমি পাবেন পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মুরাদ, নুরুল হাসান সোহান, শামীম পাটোয়ারি।