শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
ধর্ম

বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্ব ইজতেমার প্রথম ধাপের দ্বিতীয় পর্ব শুরু

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার দুই ধাপের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে মোজাকারার মধ্য দিয়ে ইজতেমা শুরু হয়, যা আগামী বুধবার আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। এরপর আট দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের বিশ্ব ইজতেমা, যা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

এর আগে রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় তাবলিগ জামাতের ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রাজধানীর পাশেই টঙ্গীর তুরাগ নদের তীরে গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয় আকাশ–বাতাস।

রাজধানী ঢাকাসহ সারা দেশের কয়েক লক্ষাধিক মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নেন বিশ্বের অর্ধশতাধিক রাষ্ট্রের তিন সহস্রাধিক ধর্মপ্রাণ মুসলমান।