শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
পরিবেশ

বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ঢাকা
অস্বাস্থ্যকর বায়ু

১৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ঢাকা। চলতি বছরের জানুয়ারির প্রায় প্রতিদিনই অস্বাস্থ্যকর বায়ুর মধ্যে কাটিয়েছে রাজধানীর বাসিন্দারা। এই সময় বায়ুর মান দুর্যোগপূর্ণ ছিল নয় তিন। যা গত সাত বছরের মধ্যে সর্বোচ্চ ছিল।

বুধবার রাজধানীতে ‘বাংলাদেশের তাপবিদ্যুৎ কেন্দ্রের নিঃসরণ মানমাত্রার পুনর্বিবেচনা‘ শিরোনামে আলোচনার আয়োজন করে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগ। এতে বায়ুদূষণের কারণে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করে বক্তারা। দেশের উন্নয়নে মেগা প্রকল্প নেয়া হলেও, পরিবেশ রক্ষায় তেমন উদ্যোগ নেই বলে মনে করেন বিশিষ্টজনরা। অবকাঠামো উন্নয়নের কারণে জনস্বাস্থ্য যাতে হুুমকির মুখে না পড়ে সেদিকে সরকারকে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন তারা।

গবেষণা পরিচালক সিপিডি খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘আমার পরিবেশ দূষণের জন্য কার্বন নিঃসরণ দায়ী এটা যখন শিকার করি তখন শিকার করার মাধ্যমে শুধু অন্যদের দিকে আঙ্গুল তোলাই নয় নিজেদের দিকেও তাকানো যে আমরাই কার্বন নিঃসরণ বৃদ্ধিতে ভূমিকা রাখছি কিনা‘

বর্তমান অবস্থা চলতে থাকলে, সামনের দিনগুলোতে পরিস্থিতির চরম অবনতির আশঙ্কা করেন অন্য বক্তারা। বাংলাদেশে তাপবিদ্যুৎ কেন্দ্রের কার্বন নিঃসরণের মাত্রা নির্ধারণে পরিবেশ অধিদপ্তরের মানদণ্ড নিয়ে প্রশ্ন ওঠে আলোচনা সভায়।