শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
রাজধানী

বিশ্বসাহিত্য কেন্দ্রে বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বসাহিত্য কেন্দ্রে বর্ণিল আয়োজনে ‘বর্ষবরণ’

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সোমবার (১৪ এপ্রিল) বিকালে সাংস্কৃতিক পর্বে পরিবেশিত হয় বিশ্বসাহিত্য কেন্দ্রের বিভিন্ন কর্মসূচির (আলোর ইশকুল, কলেজ কর্মসূচি ও পাঠচক্রের) সদস্যবৃন্দের অংশগ্রহণে কবিতা, গান, নাটক, বাঁশি ও দলীয় সঙ্গীত।

দিনব্যাপী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদসহ দেশের বিভিন্ন অঙ্গণের বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাঠচক্রের সদস্য রুকসানা মিলি ও সাকিব চৌধুরী।

বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষ্যে বিশ্বসাহিত্য কেন্দ্র ভবন বর্ণিল সাজে সাজানোসহ অংশগ্রহণকারীদের জন্য বাঙ্গালীর ঐতিহ্যবাহী খাবার মোয়া, মুড়কি, কদমা, বাতাসা ও মুড়লি পরিবেশন করা হয়।

 

এসএ