শিরোনাম
অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু ‘ইনফিনিটি রান ফর দ্য আর্থ’-এর তৃতীয় আসর ১৮ ডিসেম্বর
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্ববাজারে ফের বাড়ছে জ্বালানি তেলের দাম

গত ডিসেম্বরে করোনা বিধিনিষেধ শিথিল করার পর থেকে পুরোদমে শিল্পোৎপাদন শুরু হয়েছে চীনে। সে প্রভাবেই বিশ্ববাজারে বাজারে ফের বাড়ছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) অপরিশোধিত জ্বালানি তেলের দুই ব্র্যান্ড ব্রেন্ট ক্রুড এবং ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট উভয় তেলের দাম বেড়েছে।

জ্বালানি তেলের বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্য অনুযায়ী, মঙ্গলবার প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ৪৬ সেন্ট বা দশমিক ৪৬ ডলার বেড়ে হয়েছে ৮৪ দশমিক ৩৭ ডলার এবং ডব্লিউটিএ’র দাম প্রতি ব্যারেলে ৪২ সেন্ট বা দশমিক ৪২ ডলার বেড়ে হয়েছে ৭৭ দশমিক ৮৯ ডলার।
শতকরা হিসেবে ব্রেন্ট ক্রুড ও ডব্লিউটিআই— উভয় তেলের দাম ব্যারেলপ্রতি বেড়েছে দশমিক ৬ শতাংশ।

জ্বালানি তেলের বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের মতে, করোনা মহামারি ঠেকাতে প্রায় তিন বছর ধরে কঠোর করোনাবিধি জারি রাখায় শিল্পোৎপাদন ব্যাপকহারে হ্রাস পেয়েছিল চীনে। ফলে কমে গিয়েছিল তেলের চাহিদাও। অপরিশোধিত জ্বালানি তেলের সবচেয়ে বড় এই ক্রেতাদেশ তেল কেনা কমিয়ে দেয়ার কারণেই দীর্ঘদিন ধরে মন্দাভাব ছিল বাজারে।

 

এমি/দীপ্ত