মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ

আসন্ন টিটোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে আনুষ্ঠানিকভাবে সরিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভূক্ত করা হয়েছে। এমনটাই জানিয়েছে ক্রিকবাজ।

ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশকে ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্বিবেচনার জন্য সময় দিয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় আনুষ্ঠানিকভাবে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।

স্কটল্যান্ড এখন প্রতিযোগিতার গ্রুপ পর্বে বাংলাদেশের জায়গায় গ্রুপ সিতে খেলবে। আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে স্কটিশরা। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালির বিপক্ষে এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। এরপর ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে তারা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More