শিরোনাম
বৈষম্যবিরোধী নেতা রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা এবি পার্টির চেয়ারম্যান মঞ্জুর গাড়িতে আগুন পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তালিকা প্রকাশ করল ইসি সারা দেশে ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ যানবাহনে আগুন বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের বাড়িতে আগুন-ভাঙচুর ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের ত্রিপক্ষীয় বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম ‘পঞ্চম বাহিনীকে’ পথে পথে প্রতিহত করে আইনের আওতায় আনা হবে: রিজভী
দীপ্ত নিউজ
খেলা

বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপ চলাকালে ঢাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ ও যানচলাচলে নিষেধাজ্ঞা

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ এবং যানচলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (২৪ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, ঢাবি ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে প্রবেশপথগুলো ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’ উপলক্ষে ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং প্রবেশপথগুলোতে যানচলাচল ২৪ জুন ২০২৬ থেকে নিয়ন্ত্রিত থাকবে। প্রবেশপথগুলোর মধ্যে রয়েছে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত এলাকা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাবির স্টিকারযুক্ত যানবাহন, জরুরি সেবার গাড়ি (অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান), সাংবাদিকদের যানবাহন, রাইড শেয়ারিং সেবা, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিং পণ্যবাহী বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। তবে গণপরিবহণ ও ভারী যানবাহনের প্রবেশ সবসময়ই নিয়ন্ত্রিত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ সিদ্ধান্ত সময় সময় পুনর্মূল্যায়ন করা হতে পারে।